• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

শিশু সোহানকে ঘরে ফেরাতে পরিবারকে খুঁজছে পুলিশ 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৭
অ+
অ-
শিশু সোহানকে ঘরে ফেরাতে পরিবারকে খুঁজছে পুলিশ 

বাইসাইকেলসহ থানার সামনে পাওয়া শিশু সোহানকে (১১) পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ। কিন্তু শিশুটি তার পরিবারের ঠিকানা কোথায় তা জানে না। সে শুধু বলছে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঠিকানা বলতে না পারার কারণে শিশুটি বাড়ি ফিরতে পারছে না।

বিজ্ঞাপন

রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

এতে বলা হয়, নাম. সোহান, বয়স অনুমান ১১ বছর। ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে। বেগমগঞ্জ থানার সামনে একটি বাইসাইকেলসহ ছেলেটিকে পাওয়া গেছে। ঠিকানা বলতে পারছে না। বেগমগঞ্জ থানায় যোগাযোগের মোবাইল নম্বর- 01320111007 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, ছেলেটি বেড়াতে এসেছে নানা বাড়িতে। সাইকেল চালিয়ে সম্ভবত হারিয়ে গেছে। আমরা তার পরিবারের কাছে ফেরার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছি যেন সে পরিবারের কাছে ফেরত যেতে পারে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু
আলমডাঙ্গায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমরা চাই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যাক। তাই গণমাধ্যমে বিজ্ঞপ্তি ও ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন স্থানে যোগাযোগ করছি।

শিশুটির প্রকৃত ঠিকানা ও পরিবারের খোঁজ পেলে বেগমগঞ্জ মডেল থানার 01320111007 মোবাইল ফোনে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

হাসিব আল আমিন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি