• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

হেলমেট পরে মোটরসাইকেল চালাতে উৎসাহিত করে ব্যতিক্রমী ক্যাম্পেইন 

জেলা প্রতিনিধি, বাগেরহাট 
৮ অক্টোবর ২০২৪, ২২:১০
অ+
অ-
হেলমেট পরে মোটরসাইকেল চালাতে উৎসাহিত করে ব্যতিক্রমী ক্যাম্পেইন 

মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহ দিতে ব্যতিক্রমী ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন। ক্যাম্পেইনের অংশ হিসেবে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদরের সার্কিট হাউজের সামনে মোটরসাইকেল চালকদের লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের উৎসাহিত করতে একটি করে লেবুর চারা প্রদান করেন। 

আরও পড়ুন

লক্ষ্মীপুরে যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ মা-ছেলে গ্রেপ্তার
সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি : ফয়জুল করীম
রাজশাহী চেম্বারের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার দাবি

আয়োজকরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যারা হেলমেট পরা না থাকে তাদের সব থেকে ক্ষতি বেশি হয়। এজন্য সড়কে চলাচলের অন্যান্য আইন মেনে চলার পাশাপাশি আমরা চালকদের হেলমেট পরায় উৎসাহিত করছি। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের উৎসাহ দেওয়ার জন্য একটি করে ফলজ গাছ প্রদান করা হয়েছে। ভবিষ্যতের  নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল। 

বিজ্ঞাপন

শেখ আবু তালেব/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলামোটরসাইকেল চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা