• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে দালাল চক্রের মাধ্যমে আরও শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৯ অক্টোবর ২০২৪, ০০:৪১
অ+
অ-
টেকনাফে দালাল চক্রের মাধ্যমে আরও শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

কক্সবাজারের টেকনাফ শামলাপুরে ফিশিং ট্রলার মাধ্যমে আরও শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন। তার মধ্যে স্থানীয়রা ৩৭ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বাকি অন্তত ৬৩ জন পালিয়ে পার্শ্ববর্তী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফ শামলাপুর জাহাজপুরা এলাকা দিয়ে ফিশিং ট্রলার মাধ্যমে তারা অনুপ্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ শামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

আরও পড়ুন

উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ কোটি টাকার দুষ্প্রাপ্য তিমির বমিসহ আটক ১
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

dhakapost

তিনি জানান, দালালের মাধ্যমে চারটি ফিশিং ট্রলার মাধ্যমে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তার মধ্যে ৩৭ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বেশিরভাগ নারী ও শিশু।

আমজাদ হোসেন খোকন জানান, আটক রোহিঙ্গারা জনপ্রতি ১০ হাজার টাকায় দালালদের মাধ্যমে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। ফিশিং ট্রলারের মালিকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ৩৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবির হেফাজতে আছে। তারা দালালের সহায়তায় প্রবেশ করে।

বিজ্ঞাপন

অনুপ্রবেশকারীর সংখ্যা শতাধিক কি না– এমন প্রশ্নের জবাবে জানেন না বলে জানান তিনি।

সাইদুল ইসলাম ফরহাদ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা