• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
১০ অক্টোবর ২০২৪, ০৭:৩১
অ+
অ-
থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. ইব্রাহিম খলিল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) রাতে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইব্রাহিম খলিল সোনাইমুড়ী থানার পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুনু মেম্বার বেপারী বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে। 

গ্রেপ্তার ইব্রাহিম খলিলের কাছ থেকে লুট হওয়া পাঁচটি ১২ বোর শর্টগানের কার্তুজ, তিনটি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

পুলিশ জানায়, বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অস্ত্র লুট, হত্যাকাণ্ড ও অগ্নি সংযোগে তিনি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের তথ্যে পৌরসভা ৩নং ওয়ার্ডের পাপুয়া গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির ফয়সালের বসত ঘর থেকে পাঁচটি ১২ বোর শর্টগানের কার্তুজ ও তিনটি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট থানার তিন পুলিশ সদস্য নিহত হয় এবং স্থানীয় ছাত্র-জনতা নিহত হয়। এসময় থানায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

হাসিব আল আমিন/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার