• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

‘অতিথি পাখি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১২ অক্টোবর ২০২৪, ২৩:৩৫
অ+
অ-
‘অতিথি পাখি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেছেন, ‘অতিথি পাখি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে প্রায় ৭০০ প্রজাতির পাখি রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতিই পরিযায়ী পাখি। অতিথি পাখি নিধনে আইন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণ ও নিরাপত্তার গুরুত্ব বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে এই সভার আয়োজন করে অরুণিমা রিসোর্ট। এতে সভাপতিত্ব করেন রিসোর্টের সিনিয়র ম্যানেজার সাজিকুল ইসলাম। 

আরও পড়ুন

ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রিসোর্টের ম্যানেজ খন্দকার মুনিব হোসোন, গলফ খেলোয়াড় রিপন খান, পাখিপ্রেমী আদিল খান ও ইকরাম হোসেন।

রিসোর্টের ম্যানেজার খন্দকার মুনিব হোসেন বলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের খবির উদ্দিন আহমেদের কথামতো ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন, সাংবাদিকবৃন্দ অতিথি পাখি শিকার বন্ধে আমাদের সহযোগিতা করেন। তাদের এ সহযোগিতা যেন অব্যাহত থাকে। পাখি শিকার বন্ধে সকলকে আন্তরিক হতে হবে।

এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রকৃতি ও পরিবেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

মাগুরায় বিলুপ্তির পথে শিমুল গাছ, সংরক্ষণের দাবি স্থানীয়দের

মাগুরায় বিলুপ্তির পথে শিমুল গাছ, সংরক্ষণের দাবি স্থানীয়দের