• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
১২ অক্টোবর ২০২৪, ২০:০৯
অ+
অ-
ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. গোলাম কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে উপজেলার পুটিয়া এলাকার ভারত সীমান্তের পিলার নম্বর ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহল দল আটক করে।

আরও পড়ুন

বাংলাদেশে অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিক আটক
সাবেক গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার
ভারতে ফিরতে গিয়ে মা-ছেলে আটক

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মাজহারুল করিম অভি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি