• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

ওজনে কম ও অতিরিক্ত মূল্য নেওয়ায় পাঁচ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৯
অ+
অ-
ওজনে কম ও অতিরিক্ত মূল্য নেওয়ায় পাঁচ দোকানিকে জরিমানা

লক্ষ্মীপুরে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। এসময় পণ্যের দাম বেশি রাখা এবং ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দোকানিকে ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের মুদি-কাঁচা, মুরগি-মাংস বাজারে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, বণিক সমিতি ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করায় উত্তম কুমার নাথ স্টোরকে ৫ হাজার, রাজ্জাক স্টোরকে ৩ হাজার, আবদুর রহমানকে ২০০ টাকা, আল আমিন ভান্ডারকে ১ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় সৌদিয়া মাংস দোকানের মালিক সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন

বায়রা অফিসে ভাঙচুর, ঢাকা জেলা সভাপতিকে সর্তক করলো বিএনপি
বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন লাইনম্যান, আরেকজন গুরুতর আহত

বিজ্ঞাপন

এসময় আল আমিন স্টোর, রিহান ট্রেডার্স ও কিষান মুরগির দোকান মালিককে সর্তক করা হয়।

লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। যে ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করবে, ওজনে কম দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানজরিমানাদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ