• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বায়রা অফিসে ভাঙচুর, ঢাকা জেলা সভাপতিকে সর্তক করলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৪, ০০:৫৯
অ+
অ-
বায়রা অফিসে ভাঙচুর, ঢাকা জেলা সভাপতিকে সর্তক করলো বিএনপি

জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন- বায়রা অফিসে ভাঙচুরের অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে সর্তক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে তাকে সর্তক করা হয়। 

ওই নোটিশে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর খন্দকার আবু আশফাক দলবলসহ বায়রার নির্বাহী কমিটির সভায় প্রবেশ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য কেন্দ্র থেকে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সমন্বয়ে গঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়। তদন্ত শেষে তারা লিখিত প্রতিবেদন কেন্দ্রে জমা দিয়েছেন।

আরও পড়ুন

আন্দোলনে আহত পরিবারহীন ইমরানের পাশে থাকবে ছাত্রদল
বাংলাদেশে যে সংকট রয়েছে তা নির্বাচনকেন্দ্রিক : আসাদুজ্জামান রিপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, ব্যবসায়িক স্বার্থে দলকে ব্যবহার করা সমীচিন হয়নি। নিজেদের ব্যবসায়িক স্বার্থের জন্য দলের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি চরম অনৈতিক ও সংগঠন বিরোধী কাজ। এ অসদাচরণের জন্য দল বিব্রত হয়েছে।

ভবিষ্যতে এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য আপনাকে সতর্ক করা হলো।

এএইচআর/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ