• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের প্রধান সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
১৬ অক্টোবর ২০২৪, ০৭:২৭
অ+
অ-
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের প্রধান সহযোগী পাগলা হামিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম প্রধান সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮) গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন চাদনী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় পেছালো
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানে পাগলা হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা আমরা খতিয়ে দেখছি। এদিকে পাগলা হামিদকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার অন্যতম আসামি।

মেহেদী হাসান সৈকত/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক