• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

আন্দোলনে আহতরা কারও দয়ার পাত্র হোক চাই না : জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভার
১৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৮
অ+
অ-
আন্দোলনে আহতরা কারও দয়ার পাত্র হোক চাই না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমরা চাই না তারা কারো দয়ার পাত্র হয়ে থাক। তারা সুস্থ হয়ে নিজেরাই কাজ করে খাবেন। আয়বর্ধনমূলক কিছু করুক, তাদের একটা পুনর্বাসন হোক। আমরা তাদের সম্মানের অনেক উঁচু জায়গায় দেখতে চাই। তারা আমাদের জাতীয় বীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামায়াত সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায় : ডা. শফিকুর রহমান
জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে কোনো যুবক বেকার থাকবে না

জামায়াত আমির বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে সাভার সিআরপিতে ভর্তি আছেন ৩৮ জন, মিরপুরে ১২ জন, বরিশালে ১ জন ও সিলেটে ১ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন আসা যাওয়া করে। আমরা তাদের জন্য দোয়া করি। সিআরপি কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন শুধু সেবা ও চিকিৎসা নয়, পরবর্তীতে তারা পুনর্বাসনেরও ব্যবস্থা করবেন। আমরা তাদের সঙ্গে থাকবো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। যেখানে মানবতার বিপর্যয় সেখানেই আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আসাটাও এ কারণে। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমার মতো আরও লোকেরা আসবেন তারাও সহানুভূতির দেখাবেন তারাও অংশগ্রহণ করবেন। এতে তাদের পুনর্বাসন কাজটা আরও ভালো হবে।

এ সময়  জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতাকর্মী এবং সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

লোটন আচার্য্য/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’