• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর 
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
অ+
অ-
লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা হাশেম আহমেদ রূপমকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চাঁদাবাজি মামলায় রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগঞ্জ থানা পুলিশ জানায়, সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় কাজল নামের এক ব্যক্তি রামগঞ্জ থানায় একটি মামলা করেন। হাশেম ওই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতলি এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হাশেম লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেপ্তার হাশেম চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাসান মাহমুদ শাকিল/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারস্বেচ্ছাসেবক লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪