• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

রাজবাড়ীতে ছাত্র-জনতার ওপর গুলির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৪
অ+
অ-
রাজবাড়ীতে ছাত্র-জনতার ওপর গুলির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রিয়াদ হাসান প্লাবন (২৮) নামে এক ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রিয়াদ হাসান প্লাবন সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।

আরও পড়ুন

রাজবাড়ীর ডিসি হিসেবে দায়িত্ব নিলেন জাহিদুল ইসলাম
রাজবাড়ীতে চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজিব মোল্লার দায়ের করা মামলায় আসামি হিসেবে বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হাসান প্লাবনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রোববার (৩ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪