• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ১০ সোনার বারসহ কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১৪ নভেম্বর ২০২৪, ২২:০৫
অ+
অ-
সাতক্ষীরা সীমান্তে ১০ সোনার বারসহ কিশোর আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ মো. সুমন ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন ইসলাম সাতক্ষীরা ভোমরা লক্ষীদাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল ফলমোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় পায়ে হেঁটে সীমান্তে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক মো. সুমন ইসলামকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফের কমলো সোনার দাম
সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস
ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সরকার

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭৭ টাকা। আটক সুমনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ইব্রাহিম খলিল/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক