• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
খুলনা
১৪ নভেম্বর ২০২৪, ২৩:২০
অ+
অ-
খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বড়বাজার স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৬
আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনের পাইপে আগুন
আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া

স্থানীয়রা জানান, খুলনার বড়বাজার স্টেশন রোডের মেসার্স আহসান উল্লাহ নামে পাটের বস্তার গোডাউনে আগুন লাগে রাত ১০টার পর। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কয়েক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

তিনি আরও বলেন, আমরা আগুন সম্পূর্ণ ছড়িয়ে যেতে দেইনি। চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে তাই একটু সময় বেশি লেগেছে। তাছাড়া গোডাউনের ভেতরে লাখ লাখ বস্তা রয়েছে। বস্তার মধ্যে আগুন। আর বস্তার মধ্যে পানি ঢুকতে চায় না।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য