• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী 
১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৩
অ+
অ-
পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীতে কচ্ছপ ক্রয়-বিক্রির দায়ে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।  

বিজ্ঞাপন

রোববার ( ১৭ নভেম্বর) রাতে শহরের লঞ্চঘাট এলাকার মেসার্স নাবিলা ফিস আড়তের মো. সোহেল হাওলাদারকে কচ্ছপ ক্রয়-বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

আরও পড়ুন

নিখোঁজের ৪ দিন পর নদীদে মিলল শিশুর মরদেহ
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, ‘কচ্ছপ এক ধরনের বন্য প্রাণী যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত এবং কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। তাই সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে ৪টি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।'

এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য আসাদুল্লাহ হাসান মুছা বলেন, আমাদের কাছে তথ্য ছিলো ওই মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কচ্ছপ বিক্রি করে আসছেন। তারই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গোপন তথ্য পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা।

বিজ্ঞাপন

মো. রায়হান/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা