• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

‘শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪
অ+
অ-
‘শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে আমি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেনি। একজন প্রস্তাব নিয়ে এসেছে, বেগম ফজিলাতুন্নেছা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয় করণের সর্বোচ্চ প্রভাব। এখন কোথায় তাদের দল। এখন মুখেও কেউ আওয়ামী লীগের নাম নেয় না। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছেন। আমাদের এই উপমহাদেশে কোনো রাষ্ট্রনায়ককে এভাবে পালাতে দেখিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন

নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক

খায়ের ভূঁইয়া বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদেশ থেকে দারিদ্রতা ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারবো। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।

বিজ্ঞাপন

সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী প্রমুখ।

মাহমুদ শাকিল/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী