• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

বাবাকে না পেয়ে ১৪ বছরের ছেলেকে ‘অস্ত্র দিয়ে’ ফাঁসানোর অভিযোগ

জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫২
অ+
অ-
বাবাকে না পেয়ে ১৪ বছরের ছেলেকে ‘অস্ত্র দিয়ে’ ফাঁসানোর অভিযোগ

কক্সবাজার টেকনাফে আওয়ামী লীগ নেতাকে না পেয়ে রাফি নামে তার ১৪ বছরের ছেলেকে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে, ওই কিশোরকে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ওই স্কুলছাত্র টেকনাফ হ্নীলা দরগাহপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। সে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এদিকে সমাজিক যোগাযোগমাধ্যমে স্কুলছাত্র রাফির গ্রেপ্তার নিয়ে সমালোচনা শুরু হলে ৪ দিন পর পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, গত ২৬ নভেম্বর ভোরে টেকনাফ হ্নীলা দরগাহপাড়া সাকিনের নুরুল আমিনের বাড়ির সামনে টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বদিউল আলম, এএসআই (নিঃ) মো. আদম আলী, এএসআই (নিঃ) তুষার দাশ সঙ্গীয় ফোর্সসহ সড়কের ওপর অভিযান পরিচলনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রাফিকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা নীল রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে বিদেশি অস্ত্র পাওয়া যায়।

তবে রাফির পরিবার দাবি করছে, সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

বিজ্ঞাপন

রাফির বাবা রেজাউল করিম বলেন, আমি হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। আমি প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে বিভিন্নভাবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে একটি চক্র। একটি পক্ষের ইন্ধনে ওসি সাহেব আমাকে গ্রেপ্তার করতে আসেন। তবে আমাকে না পেয়ে আমার ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এটি যে ষড়যন্ত্র সেটি স্পষ্টভাবে বোঝা যায়। গভীর রাতে সপ্তম শ্রেণীর একজন স্কুলপড়ুয়া ছাত্র কেন সড়কে থাকবে? এবং প্রত্যন্ত অঞ্চলে ওসি সাহেব নিজেই কেন আসবেন। এই থেকে বোঝা যায় এটি পরিকল্পিত ষড়যন্ত্র।

এদিকে নুরুল আমিনের স্ত্রী সাফিদা অভিযোগ করেছেন, মধ্যরাতে পুলিশ তার ঘরে ঢুকে। তারপর সরাসরি ঘরের আলমারি খুলে তাকে অস্ত্র দেখায়। সফিদার দাবি, তিনি নিজেও জানেন না আলমারিতে অস্ত্র আছে। এটি ষড়যন্ত্র বলে দাবি করেন এই গৃহবধূ।

আরও পড়ুন

সেন্ট মার্টিনে জাহাজ ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দ্বীপবাসীর
আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
ঘুষ না পেয়ে প্রবাসীর স্ত্রীকে রাত্রিযাপনের প্রস্তাব পুলিশ সদস্যের

বিজ্ঞাপন

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, বুধবার রাতে তারা দরগায় অভিযান চালাচ্ছিল। এমন সময় পুলিশ দেখে ২ জন পালিয়ে যেতে চাইলে রাফিকে ধরে ফেলে তারা। তারপর তার ডান হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিশু রাফি বাবার নির্দেশে নুরুল আমিনের বাড়ির পেছনে অস্ত্র মজুদ করতে যাচ্ছিল। মূলত শিশুর রাফির বাবা রেজাউল করিম চিহ্নিত সন্ত্রসী ও ইয়াবা কারবারের সাথে জড়িত। সন্ত্রাসী কাজের জন্য লাইসেন্সবিহীন এই অস্ত্র মজুদ করেছিল।

তিনি আরও জানান, শিশু রাফিকে আদালতে তোলা হলে আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

সাইদুল ইসলাম ফরহাদ/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা