• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে : জামায়াত আমির

জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
৩০ নভেম্বর ২০২৪, ০০:০৯
অ+
অ-
দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। এছাড়া সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।

এর আগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রাত সাড়ে ৯টায় যশোর থেকে সড়কপথে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্যাসিবাদ কায়েম যারা করেছে, তাদের ক্ষমা করা হবে না : জামায়াত আমির
চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সবাইকে আরও সতর্ক-সচেতন থাকতে হবে
স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ভিনদেশের দাসত্বের বিরুদ্ধে ছিল
ষড়যন্ত্রকারী কখনো ধর্মীয় নেতা হতে পারে না : জামায়াত
জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে

শুক্রবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে মতবিনিময়কালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আমীরে জামায়াত শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। পরে তিনি বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির