• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ট্রেনে কাটা পড়ে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের লিফট অপারেটরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮
অ+
অ-
ট্রেনে কাটা পড়ে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের লিফট অপারেটরের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. দেলোয়ার হোসেন (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দেলোয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। তিনি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের লিফট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির
মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীতে সড়কের আড়াই একর জমি উদ্ধার, অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাইজদী স্টেশন থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে এলে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রেললাইনে দেলোয়ার হোসেন কাটা পড়ে শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

হাসিব আল আমিন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন