• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১
অ+
অ-
হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৭ ডিসেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. হাসান আলী ওরফে কুদ্দুস শেখের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউল (৪০), শেরপুর জেলার জালাল উদ্দীনের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদ (৩২), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে যানবাহন চালক মো. শিপন আলী ওরফে সোহেল (৩৫)। এ সময় অলি, শরীফ, কবিরসহ দুই থেকে তিনজন পালিয়ে যান।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকি-টকি, চারটি র‍্যাবের জ্যাকেট, দুটি ব্যাটেল স্টিক, পাঁচটি নেভিব্লু রঙের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড়, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি পুলিশের ট্রাউজার, এক জোড়া কালো রঙের বাটা ব্রান্ডের অক্সফোর্ড সু, একটি ভুয়া র‍্যাবের আইডি কার্ড, একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ ও সাদা রঙের টয়োটা ব্রান্ডের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, শনিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার জনৈক ওবায়দুল কবিরাজের বসতবাড়ীর দক্ষিণ পাশে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা র‍্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অলি পঞ্চায়েতের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় আজ রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শাফিউল মিল্লাত/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪