• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

যশোরে ট্রাক চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
১২ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
অ+
অ-
যশোরে ট্রাক চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

আরও পড়ুন

ফল না পেয়ে ভিয়েতনামি নারকেল বাগান কাটলেন চাষি
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি আটক

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ্যান্টনি দাস অপু/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

Google News
ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে