• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৩
অ+
অ-
বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে তারা আন্দোলন করেন। এক পর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে গাজীপুর শিল্প পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে রাত পৌনে ৮টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কারখানার মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দিয়েছে এখন এই কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করে তাদের কি হবে। হাজার হাজার শ্রমিকের পরিবার কীভাবে চলবে। তাই আমাদের এক দফা এক দাবি বন্ধ হওয়া সব কারখানা খুলে দিতে হবে।

আরও পড়ুন

দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রামপুরায় বিক্ষোভ
ইউএনওর অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিকেল থেকে বিক্ষোভ শুরু করেছেন। এক সময় তারা চন্দ্রা-নবীনগর সড়কের পৃথক দুইটি স্থানে অবরোধ সৃষ্টি করে। একটি জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য যে জায়গায় অবরোধ করেছে সেখান থেকেও তাদের বুঝয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলমান আছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে কি না এ বিষয়ে আমরা অবগত নই।

শিহাব খান/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভগার্মেন্টস শ্রমিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০