• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

রাজারহাট আ.লীগের সভাপতি আবু নূর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭
অ+
অ-
রাজারহাট আ.লীগের সভাপতি আবু নূর গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
কুড়িগ্রামে বিএনপির ৭৮ জনের বিরুদ্ধে মামলা
‘তোমরা বেশি উড়িও না, এভাবে উড়লে মরতে হবে’

বিজ্ঞাপন

থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নূর ওই মামলার এক নম্বর আসামি।

এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আবু নূরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২