• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৫ জানুয়ারি ২০২৫, ০০:৫৯
অ+
অ-
নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষ, আহত ৫

নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেড়াতে আসা এক সেনা সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– আড়বাব আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ,  তার নাতি জয়, সেনা সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

আরও পড়ুন

নাটোরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার
জামায়াত নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, মাথা নত করেননি
‘দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ কর্মী জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামের এক ছাত্রদল কর্মীকে মারধর করেন।

পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করেন। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনীর সদস্য জিহাদসহ অনন্ত চার জন আহত হন।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

গোলাম রাব্বানী/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিআওয়ামী লীগসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ