• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

১৪ বছরের প্রেম, নাটোরে এসে ঘর বাঁধলেন মালয়েশিয়ান নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর 
৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
অ+
অ-
১৪ বছরের প্রেম, নাটোরে এসে ঘর বাঁধলেন মালয়েশিয়ান নারী

দীর্ঘ ১৪ বছর প্রেমের পর অবশেষে মালয়েশিয়ান নারী সিটি হাসনার (৩২) সঙ্গে নাটোরের বাসিন্দা আনিছ রহমানের (৪২) বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। 

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ান ওই নারী। আনিছ রহমান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। সিটি হাসনা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।

স্থানীয়রা জানান, ২০১০ সালে মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিছ রহমানের সঙ্গে মালয়েশিয়ান সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে মাঝে মাঝে আনিছ মালয়েশিয়ায় যেতেন। অবশেষে শনিবার সকালে ওই মালয়েশিয়ান নারী তার মাকে সাথে নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন। এরপর রোববার দুপুরে নাটোর আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভীনদেশি নারীর প্রেমের টানে ছুটে আসার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। 

বিয়ে শেষে মালয়েশিয়ান নারী সিটি হাসনাকে হাসিখুশি দেখা গেছে। তবে গণমাধ্যমকর্মীসহ কারো সঙ্গেই তেমন কথা বলেননি তিনি। সবার দিকে তাকিয়ে লাজুক হাসি ছিল তার মুখে। আনিছ রহমান তাদের দুজনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, সিটি হাসনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায়
প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক
প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে

আনিছ রহমানের বাবা আব্দুল জলিল বলেন, তার ছেলে মালয়েশিয়ায় থাকা অবস্থায় সিটি হাসনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগেও পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি নিলেও নানা জটিলতায় তা হয়নি। দীর্ঘ ১৪ বছর পর আজ রোববার আদালতের মাধ্যমে দুজনের বিয়ে সম্পন্ন করা হয়। এতে সবাই খুশি।

খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, প্রেমের টানে মালয়েশিয়া থেকে এক নারী খুবজিপুরে এসেছেন। পরে তারা বিয়েও করেছেন। যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাদের দুজনের জন্য শুভ কামনা। 

বিজ্ঞাপন

গোলাম রাব্বানী/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরবিয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর