• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফুলগাজীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৬ জানুয়ারি ২০২৫, ০১:১৮
অ+
অ-
ফুলগাজীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী থানায় করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন

বেতারের সাবেক প্রকৌশলীর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান
আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ফুলগাজী থানার করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার নুরুল ইসলাম গত বছরের ৭ নভেম্বর ফুলগাজী থানায় করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়। সোমবার (৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 

তারেক চৌধুরী/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড