• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
৬ জানুয়ারি ২০২৫, ০২:১৫
অ+
অ-
বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার

পটুয়াখালীর বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম থেকে  তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানায়, অপহৃত শিবু বনিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিক বর্তমানে পরিবারের সঙ্গে আছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক রাত ১টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান মাসুদ ইকবাল
স্ত্রীকে গলাকেটে হত্যার পর থানায় হাজির স্বামী
৩৯ ঘণ্টায়ও উদ্ধার হননি অপহৃত ব্যবসায়ী, বাউফলে বিক্ষোভ

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিক (৭৮) গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হাতে অপহৃত হন। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন ব্যবসায়ী এবং এলাকাবাসীরা।

মো. রায়হান/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী