• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর
কর্মী সম্মেলনে নায়েবে আমির

জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১২ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
অ+
অ-
জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিটি ক্ষুধার্ত মানুষের সামনে খাবার, বস্ত্রহীনের বস্ত্র, অবৈতনিক শিক্ষা ও ন্যায্য বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব। জামায়াত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র  গঠন করতে চায়। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে, অমুসলিমরা পূর্ণ নিরাপত্তা পাবে, তাদের সব অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবে, ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক দলকেই তো দেখেছেন, আমাদের একটি সুযোগ দিন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালীবাড়ি মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

‘ফ্যাসিস্ট সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে’
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মানিত করা থেকে বিরত থাকতে হবে। আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি বলেন, আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি, দেশকে গড়ে তুলি, আসুন সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের প্রথা রাজনীতিতে পরিহার করি। আমাদের নিজেদের দলগুলোর ভেতরে যদি কোনও সংস্কারের প্রয়োজন হয়, আমরা সেখানেও সংস্কার করবো। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি পজেটিভ সুবাতাস ছড়িয়ে দিতে চাই। 

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোনও জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমান নির্বাচন পদ্ধতির চেয়ে পিআর পদ্ধতির নির্বাচনকে আমরা ভালো মনে করছি জানিয়ে তিনি বলেন, বিশ্বের ৬০ থেকে ৯০টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এখানে প্রত্যেকটি মানুষের মতকে বিবেচনা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বড় দল ও জনপ্রিয় এবং বুদ্ধিভিত্তিক ব্যক্তিরা সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাও. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলার সাবেক আমির মাও. আব্দুর রহিম পাটোয়ারী প্রমুখ।

আনোয়ারুল হক/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির