• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫১
অ+
অ-
নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

স্থানীয়রা জানায়, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশপ্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
স্টেশনের পর্দায় ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ বিষয়ে যা জানাল রেলওয়ে
ডিসপ্লেতে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, হাসপাতালে হামলা-ভাঙচুর
‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

বিজ্ঞাপন

নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। পরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন ডিসপ্লে বোর্ডটি বন্ধ ছিল। তবে ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনসহ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ১ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটায় স্থানীয়রা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। 

বিজ্ঞাপন

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ