• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কোপালেন আসামি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২০ জানুয়ারি ২০২৫, ০৪:৪১
অ+
অ-
হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কোপালেন আসামি

সাভারে হত্যা মামলার সাক্ষীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছেন আসামি। এ ঘটনায় তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুল ঝড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— আহম্মেদ সানি (২৯), মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. শাহীন মাহমুদ (৩৭) এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম (১৭)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকার দ্বন্দ্বে মামাতো ভাইকে হত্যা
জামালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আহত সানির মা সেলিনা আহম্মেদ বলেন, বিকেলে ৫টার দিকে সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করে। এ সময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে আসলে তাদের ওপর ফয়সাল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে একজনের মাথা থেকে কান ও আর একজনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে ধারালো অস্ত্রের আঘাতে সবাই রক্তাক্ত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের দুইটি টিম ও ট্যানারি ফাঁড়ির একটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যামামলাআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা