• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১
অ+
অ-
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে যায়। তবে যাত্রী ও যানবাহন নিয়ে কোনো ফেরি মাঝ পদ্মায় আটকে পড়েনি। নৌপথের চলাচল করা ফেরিগুলো পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনে নিরাপদে নোঙর করা রয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দীনির পাশে দাঁড়ালেন তারেক রহমান
আত্মীয়ের গাড়িতে ধাক্কা, ১০ বাস আটকে রাখলেন জাবি ছাত্রদল নেতারা
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী যানবাহন পারাপারে ফেরি অপারেশন করা হয়। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু হবে বলে তিনি জানান।

সোহেল হোসেন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ