• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফেনীতে একদিনে সড়কে ঝরল ৮ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০
অ+
অ-
ফেনীতে একদিনে সড়কে ঝরল ৮ প্রাণ

ফেনীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় নির্মাণ শ্রমিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজ সেরে ফেনী শহরে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়ার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় নির্মাণশ্রমিক বহন করা পিকআপে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয় নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন—ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, নোয়াখালী জেলার হাতিয়ার জুবায়ের (৩৫)। অন্য দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় আরও অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জাহাঙ্গীর (৩০), মনির (৪০), সবুজ (২৫), নাগর মাঝি (৪০) অন্যতম। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। 

এ দিন সকালে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৭টায় জেলার ছাগলনাইয়া উপজেলার বক্তার হাটে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ করিম উল্লাহ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ফুলগাজী উপজেলার আমজাদ হাটের রৌশনাবাদ একাডেমির প্রধান শিক্ষক। পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ির কাজের জন্য শ্রমিক আনতে ছাগলনাইয়া যান করিম উল্লাহ। সেখান থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে বক্তার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনাসড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই