• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০
অ+
অ-
গাজীপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই যুবক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

আরও পড়ুন

মেহেরপুরে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই
১৫ বছরের কিশোরীকে ধর্ষণ : আসামি হবি গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টায় মারা যায়।

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

শিহাব খান/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাদুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর