• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

কুড়িগ্রামে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
৩ মার্চ ২০২৫, ১৯:৩৪
অ+
অ-
কুড়িগ্রামে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাণিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭)।

আরও পড়ুন

দোকান খালি, গোডাউন থেকে সয়াবিন তেল বিক্রি
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে আল্টিমেটাম

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মমিনুল ইসলাম বাবু/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪