• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

দোকান খালি, গোডাউন থেকে সয়াবিন তেল বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
৩ মার্চ ২০২৫, ১৯:১৫
অ+
অ-
দোকান খালি, গোডাউন থেকে সয়াবিন তেল বিক্রি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেল দোকানে না রেখে গোডাউন রেখে বিক্রি করায় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আরও পড়ুন

নোয়াখালীতে ফরহাদ মজহারের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
রোজায় টক দইয়ের চাহিদা তুঙ্গে

বিজ্ঞাপন

এ সময় শ্রীনগর বাজারের মাধব স্টোরে বোতলজাত সয়াবিন তেল আছে কিনা জিজ্ঞাসা করলে তাদের কাছে বোতলজাত সয়াবিন তেল নেই বলে জানান। এরপর তাদের গুদামে মনিটরিং করলে সেখানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তেল গুদামে মজুত রেখে দোকানে বিক্রি না করায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপসহ মজুতকৃত তেল দোকানে নিয়ে এমআরপি মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া একই বাজারে রোকেয়া মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

বিজ্ঞাপন

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।

ব. ম শামীম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানজরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ