• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গরু লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার 
৩ মার্চ ২০২৫, ২০:০৬
অ+
অ-
পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গরু লুট

কক্সবাজারের পেকুয়ায় গুলি ছুড়ে জাহেদুল কবির নামে এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছেন ডাকাতরা। গতকাল রোববার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকার আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। আহমদ কবির জাহেদুল কবিরের বাবা। 

বিজ্ঞাপন

জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন।  

আরও পড়ুন

টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
নওগাঁয় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, স্থানীয় একটি খামারির খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা জাহেদুল কবির ছোট ভাই মনিরুল কবির জানান, কিছু দিন আগে আমার বড় ভাই চকরিয়ার আন্তঃউপজেলার শীর্ষ এক গরু চোরের প্রধানকে চট্টগ্রাম থেকে আটক করেন। এ ঘটনার জেরে তার দলের সদস্যরা আমাদের খামার থেকে গরু লুট করেছে।

সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার