• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা

গাইবান্ধায় যুবলীগ নেতা রোকন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাইবান্ধা
৭ মার্চ ২০২৫, ০৭:১১
অ+
অ-
গাইবান্ধায় যুবলীগ নেতা রোকন গ্রেপ্তার

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযান‌ ‘‌‌‌‌‌‌‌‌অপারেশন ডেভিল হান্টের’ অংশ হিসেবে ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত হাসেন আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১৮৭
টেকনাফ থেকে ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঘনিষ্ঠ ছিলেন রোকন। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভুয়া শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অভিযোগ রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। 

সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, ‘ডেভিল হান্ট’ অভিযানে ফুলছড়ি থানা পুলিশের হাতে আটক যুবলীগ নেতা রোকনকে আজ আদালতে সোপর্দ করা হবে। 

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগপুলিশযুবলীগসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার