• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় এবার দুলাভাই আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
৭ মার্চ ২০২৫, ১১:৩৫
অ+
অ-
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় এবার দুলাভাই আটক

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় এবার শিশুটির বোনের স্বামী সজীব শেখকে (১৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ (৫০) জড়িত বলে দাবি করছে শিশুটির পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করে।

আরও পড়ুন

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু
কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতিকে পিটুনি

বিজ্ঞাপন

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ এবং সজিব শেখকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাগুরা জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড