• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতিকে পিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
৭ মার্চ ২০২৫, ০৮:০৬
অ+
অ-
কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতিকে পিটুনি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে শহীদ জিয়া পরিষদ ও জিয়া প্রজন্ম দলের নেতাকর্মীরা তাকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্ট হাউজের নিচতলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ওইদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায় শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন নৌশাদকে পেটাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ২ প্রাণ

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে গেস্ট হাউজের নিচতলায় নৌশাদ শিকদারকে দেখেই লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে টুটুল ও সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। পরে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুলকে ফোন করা হলে তিনি বলেন, আমার বংশের মোমেদ আলীর দোকান এক মাস আগে জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। দোকান চালু করতে হলে নৌশাদকে ১ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া দিতে হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নৌশাদ শিকদার বলেন, আমি চিকিৎসা নিয়েছি। তবে কী কারণে আমাকে মারধর করল এরা, তা আমি কিছুই জানি না। আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করি নাই। এটা অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ এনে বিতর্ক করার চেষ্টা করছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার একটিই কথা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে। এরপর দাবি থাকবে দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না। আমি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এ পর্যন্ত কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুবদলঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি