• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
৮ মার্চ ২০২৫, ১৪:২২
অ+
অ-
খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসায় নিয়ে দুই শিশুকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

সেকান্দর আলী চোকদার পাশের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। তিনি চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থেকে শরবত বিক্রয় করেন।

জানা যায়, ধর্ষিতা দুই শিশুর বয়স ৮ ও ১০ বছর। এদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে, অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলার কুঞ্জনগর গ্রামে। শিশুরা তাদের মা-বাবার সঙ্গে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামে ভাড়া বাসায় থাকতো।

আরও পড়ুন

কুমিল্লায় দুই বৃদ্ধের ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরী
ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

বিজ্ঞাপন

গত ২ মার্চ শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়া নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের বাসা থেকে বৃদ্ধ ও ভিকটিমদেরকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ওই বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করেন। ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।

ব.ম শামীম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার