• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

এবার নানা বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণচেষ্টার শিকার’ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৮ মার্চ ২০২৫, ১৬:২৪
অ+
অ-
এবার নানা বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণচেষ্টার শিকার’ শিশু

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে জহুর মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, আরও একজন আটক
কুমিল্লায় দুই বৃদ্ধের ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরী

মামলার বাদী জানান, তার নাতনি প্রথম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে সে যশোরে থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরে নানাবাড়ি বেড়াতে আসে শিশুটি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণগ্রেফতারঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২