• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

আন্দোলনে ছাত্রদল নেতা হত্যা মামলায় যুবলীগ কর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
৯ মার্চ ২০২৫, ০৯:৩৭
অ+
অ-
আন্দোলনে ছাত্রদল নেতা হত্যা মামলায় যুবলীগ কর্মী কারাগারে

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেনকে হত্যা মামলায় যুবলীগ কর্মী মো. হেদায়েত কোরাইশ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেদায়েত কোরাইশ মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মেহেদী হাসান রাব্বী ও ফরহাদ হোসেন উভয় হত্যা মামলার ৯ নম্বর আসামি। পুলিশ তাকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

এর আগে, গত জানুয়ারি মাসে এই মামলার ১১ নম্বর আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিব শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরি
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় ১২ ঘণ্টা পর মামলা, আসামি গ্রেপ্তার

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক শনিবার রাতে ঢাকা পোস্টকে বলেন, হেদায়েত কোরাইশ নামের ওই আসামি মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত মেহেদী হাসান রাব্বী এবং মো. ফরহাদ হোসেন হত্যা মামলার ৯ নম্বর আসামি। তিনি ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ঢাকার হাতিরঝিল এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে গুলিবিদ্ধ হন মেহেদী হাসান রাব্বী এবং মো. ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতা রাব্বী নিহতের ঘটনায় ১৩ আগস্ট তার ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এই মামলার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেনের নিহতের ঘটনায় তার পরিবার কোনো মামলা করেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় ২১ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন সদর উপজেলার বিরপুর গ্রামের মো. জামাল হোসেন। ওই মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলযুবলীগকারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল