• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
৯ মার্চ ২০২৫, ০৮:৫৩
অ+
অ-
মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরি

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ সময় নোংরা পরিবেশ ও ক্ষতিকর রং মিশ্রিত করে বিস্কুট তৈরির অপরাধে দুটি কারখানার ম্যানেজার এবং একটি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আমতলী পৌরশহরের পুরাতন বাজারের মিঠাবাজার নামক এলাকায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ শনিবার (৮ মার্চ) দুপুরের দিকে বিশুদ্ধ খাদ্য আদালতের এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।

কারাগারে পাঠানো ওই তিনজন হলেন—আমতলীর নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মো. মনির হোসেন (৪০), খাঁন ফ্রেশ বেকারির ম্যানেজার মো. সোহেল হাওলাদার (২৭) এবং রিয়াদ বেকারির মালিক মো. রেজাউল করিম (৪২)। 

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দরে পণ্য আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আয়
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় ১২ ঘণ্টা পর মামলা, আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং ভেজালমুক্ত রাখার লক্ষে আমতলী পৌরশহরের কয়েকটি বেকারীর কারখানায় বিশুদ্ধ খাদ্য আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বেকারি কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশ্রিত করে এবং নোংরা পরিবেশে বিস্কুট উৎপাদনের অপরাধে দুটি কারখানার ম্যানেজার ও একটি কারখানার মালিককে আটক করা হয়। পরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনের ২০১৩-এর ৩৩ ধারায় মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ইলিয়াস মিয়া বলেন, ভেজাল খাদ্য তৈরি বন্ধে আমতলীর বিভিন্ন বেকারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। তিনটি কারখানায় নোংড়া পরিবেশে ও ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরির অপরাধে তিনজনকে আটকের পর আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. আব্দুল আলীম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভেজাল পণ্যসামগ্রীকারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব