• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও 
১০ মার্চ ২০২৫, ২৩:৫৮
অ+
অ-
ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় সড়ক অবরোধ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে দুই মাস বয়সী এক শিশুকে চুরির ঘটনায় পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় চুরির এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সড়ক অবরোধ করেন পরিবারের সদস্য ও জনতা।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধার দাবি জানান তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক করে দেওয়া হয় সড়ক যোগাযোগ। 

আরও পড়ুন

কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার
পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও স্বজনরা জানান, রোববার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করান জেলা সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতি। দু-দিন চিকিৎসা সেবা দেওয়ার পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে চুরি হয় শিশুটি। 

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুরি হওয়া শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। 

রেদওয়ান মিলন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত