বিজ্ঞাপন

পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রা উল্টে কৃষক নিহত

পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রা উল্টে কৃষক নিহত

ফরিদপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে ইদ্রিস হাজরা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর-সালথা সড়কের শোলাকুন্ডু মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আ. লতিফ হাজরার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে যান কৃষক ইদ্রিস হাজরা। সেখানে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র যোগে বাড়িতে ফেরার পথে মাহিন্দ্রটি শোলাকুন্ড মাদ্রাসার সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরাসহ ৭জন যাত্রী আহত হয়। 

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জহির হোসেন/এমএসএ 

বিজ্ঞাপন