• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭
অ+
অ-
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে ও সন্ধ্যায় শেরপুরে ট্রাকের চাপায় ২ জন বন্ধু নিহত হয়েছেন। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক ও দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চুরি হওয়া সেই শিশুটি গাজীপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪
টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার গাজী নাসির উদ্দিন
নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলে মারা যায় মেয়ে। স্থানীয়রা মাকেও উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ভ্যানচালক গুরুতর আহত হন। 

নিহতরা হলেন, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন (২৪) এবং তাদের মেয়ে রাহিয়া (৩)।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল জানান, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে কাহালুর দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক (বগুড়া-ড- ১১-২০১২) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপর দিকে, শেরপুরে মটরসাইকেল রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ২ বন্ধু নিহত এবং আরও ১ জন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। আহত রিফাত রহমান (২১) একই এলাকার লিটনের ছেলে।  

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশেদ নিরব/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর