• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১৮ মার্চ ২০২৫, ০৬:৫২
অ+
অ-
হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে আকস্মিকভাবে ভেসে উঠেছে—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) রাত ৮টা ৪৬ মিনিটে এই বার্তা প্রদর্শিত হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে খুলনা রোড মোড়ে থাকা বিলবোর্ডটিতে আচমকা এই বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন।

আরও পড়ুন

সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সেই লিপি খান ভরসা কারাগারে
সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

বিজ্ঞাপন

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন—‘আমরা এখানে এসেছি ঘটনাটি যাচাই-বাছাই করতে। এখানে অনেক জনতা জড়ো হয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করছি।’

পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কারা ও কীভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ একে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে সন্দেহ করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলেও মনে করছেন। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইব্রাহিম খলিল/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনপুলিশসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ