• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
১৮ মার্চ ২০২৫, ০৭:২৭
অ+
অ-
লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জুয়েল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাদল কুমার রায় সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত জুয়েল ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে।

আরও পড়ুন

হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে

বিজ্ঞাপন

ওসি বাদল কুমার রায় বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসা করলে তার কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেপ্তার দেখানো হয়। থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের জন্য সাংবাদিকদের দেরিতে অবগত করা হলো।

গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

নিয়াজ আহমেদ সিপন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২