• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
২৩ মার্চ ২০২৫, ০৮:২৮
অ+
অ-
‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচনে অংশ নেবে না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন, তবে বিএনপির অবস্থান খুব পরিষ্কার—আমরা এই ধরনের নির্বাচন চাই না।

শনিবার (২২ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না’
টাঙ্গাইলে গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলে কিশোরী ভিক্ষুককে ধর্ষণ চেষ্টা, যুবককে পুলিশে দিলো জনতা

বিজ্ঞাপন

ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেনে নেবে না, কারণ এটি ফ্যাসিস্টদের এবং তাদের দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা। এই প্রক্রিয়া আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি নেপালের উদাহরণ দিয়ে বলেন, নেপালে একটি প্রক্রিয়া চালানো হয়েছিল, কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তিত হয়েছে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি করজোড়ে আপনাদের বলছি, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। যারা এই কাজগুলো করছে, তারা রাজনীতিবিদ নয়, তারা রাজনৈতিক দুর্বৃত্ত। আপনি যদি কোথাও এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখেন, তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে।

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানানো যাবে না। রাজনীতি দেশ সেবার জায়গা, আপনি যদি দেশ সেবার জন্য রাজনীতি না করতে চান, তাহলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে ব্যবসা করুন। রাজনীতিকে ব্যবসা করতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

ইফতার অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ।

এসকে দোয়েল/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী