• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৮ মার্চ ২০২৫, ১৪:৪৬
অ+
অ-
মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে গেছে। এতে মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ অংশে ট্রাকটি উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন

চন্দ্রায় নেই চিরচেনা যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৫ লাখ

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ইলিয়টগঞ্জ বাজার থেকে একটু আগে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপড় আড়াআড়িভাবে পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়ে যায়। এ যানজট দাউদকান্দির পুটিয়া অংশ পর্যন্ত পৌঁছে যায়।

বিজ্ঞাপন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে গেলে যানজট সৃষ্টি হয়। আমরা ট্রাকটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। গাড়ির চাপ বেশি থাকায় সামান্য যানজটের সৃষ্টি হয়েছে। 

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন